Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

লালপুরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

লালপুরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

​লালপুর (নাটোর) প্রতিনিধি ►
নাটোরের লালপুরে বিষধর সাপের কামড়ে মোমেনা বেগম (৭০) নামের এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে।​গত ৮ সেপ্টেম্বরসকাল উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোমেনা বেগম ওই এলাকার মৃত ময়েন উদ্দিনের স্ত্রী।​নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে রান্নাঘরে কাজ করছিলেন মোমেনা বেগম।

রান্নার কাজে ব্যবহারের জন্য ঘরের এক কোণায় থাকা ইঁদুরের গর্ত থেকে মাটি তুলতে গেলে গর্তে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তাঁর হাতে কামড় দেয়।​ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।

তবে পথিমধ্যে তাঁর শারীরিক অবস্থার অবক্ষয় ঘটে এবং তিনি মারা যান।​এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ ব্যাপারে লালপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad