Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৮ মিনিট আগে
  • ২৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

হালান্ডের গোলে সিটির জয়ের হ্যাটট্রিক

হালান্ডের গোলে সিটির জয়ের হ্যাটট্রিক

অনলাইন ডেস্ক ►

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে জয়ের ধারা অব্যাহত রয়েছে ম্যানচেস্টার সিটির। আরলিং হালান্ডের গোলে টানা তৃতীয় জয়ের দেখা পেয়েছে ক্লাবটি। কভেন্ট্রিকে হারিয়েছে ১-০ গোলে। গত শনিবার ইতিহাদে প্রিমিয়ার লিগে উন্নীত হওয়া কভেন্ট্রির বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েছে ম্যান সিটি। যেখানে একমাত্র ও জয়সূচক গোলটি আসে হালান্ডের পা থেকে।

দলবদলের বাজারে ৪৬ কোটি পাউন্ড খরচ করে স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন আনার পর মারেসকার অধীনে তিন ম্যাচে তিন জয় পেল সিটি। পেপ গার্দিওলার এক দশকের দায়িত্বের পর নতুন যুগের শুরুটা নিখুঁত না হলেও ফলাফল ঠিকই পক্ষে গেছে। ম্যাচের শেষ দিকে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার দুটি দুর্দান্ত সেভ না হলে ২৫ বছর পর প্রিমিয়ার লিগে প্রথম পয়েন্ট পাওয়ার সুযোগ ছিল কভেন্ট্রির।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে হেডে গোল করে সিটির জয়ের নায়ক হন হালান্ড। চলতি মৌসুমে তিন ম্যাচে এটি তার তৃতীয় গোল। ১২ কোটি ৫০ লাখ পাউন্ডে চেলসি থেকে প্রিমিয়ার লিগের রেকর্ড ট্রান্সফার ফি নিয়ে সিটিতে যোগ দেওয়া এনজো ফার্নান্দেজের শুরুতে বেঞ্চে থাকার কথা ছিল। কিন্তু ওয়ার্ম-আপের সময় নিকো ও রেইলি চোট পাওয়ায় শেষ মুহূর্তে শুরুর একাদশে জায়গা পান আর্জেন্টাইন মিডফিল্ডার। এদিকে হালান্ডের সঙ্গে আক্রমণভাগে এনজো মারেসকা অভিষেক করান ইলিমান দিয়ায়েকে। আঁতোয়ান সেমেনিয়ো ও রায়ান শেরকির সঙ্গে মিলে তারা গড়ে তোলেন সিটির ভয়ংকর আক্রমণভাগ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad