Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধায় আসছেন ডা. শফিকুর রহমান

গাইবান্ধায় আসছেন ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক ►
১০ আগস্ট সোমবার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি গাইবান্ধার সাঘাটা বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আসবেন। গত ২১ জুন সন্ত্রাসীদের হামলায় নিহত শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের খুনীদের বিচারের দাবি ও সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে। ওই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

জামায়াতের জেলা নায়েবে আমীর ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপির সভাপতিত্বে জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, জেলা আমীর আব্দুল করিম এমপি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। এছাড়াও সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় সংসদ সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সমাবেশে জেলার সাত উপজেলার বাংলাদেশ জামায়াত ইসলামীসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad