Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

স্কুলভিত্তিক দুর্যোগ সহনশীলতা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

স্কুলভিত্তিক দুর্যোগ সহনশীলতা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ►
স্কুলভিত্তিক দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় গাইবান্ধা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম। সভায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা বিভাগের প্রতিনিধি এবং উন্নয়ন সংস্থার কর্মকর্তারা অংশ নেন।

সভায় জানানো হয়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা, চণ্ডীপুর, কাপাসিয়া, তারাপুর ও হরিপুর ইউনিয়নে "School Led Community Resilience to Disaster and Climate Risks (SLCRDCR-III)" শীর্ষক তিন বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়ন করছে এসকেএস ফাউন্ডেশন। প্রকল্পটির অর্থায়ন করছে মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস। প্রকল্পের মাধ্যমে সরাসরি ১৮ হাজার ৫৩১ জন এবং পরোক্ষভাবে ৬৭ হাজার ৩০০ জন উপকৃত হবেন। এর মূল লক্ষ্য হলো বিদ্যালয় ও স্থানীয় কমিউনিটিকে দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আরও সক্ষম করে তোলা, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং দুর্যোগকালেও শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা।

সভায় আরও জানানো হয়, প্রকল্পের আওতায় ১৭টি বিদ্যালয়ের অবকাঠামো সংস্কার ও পুনর্নির্মাণ, রক্ষণাবেক্ষণ কার্যক্রম, বন্যা-সহনশীল গভীর নলকূপ, পানি সংরক্ষণ ব্যবস্থা, সৌরবিদ্যুৎ, বজ্রনিরোধক ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা সরঞ্জাম এবং ছেলে, মেয়ে ও প্রতিবন্ধীবান্ধব পৃথক ওয়াশ সুবিধা স্থাপন করা হবে। পাশাপাশি বিদ্যালয়গুলোকে দুর্যোগকালীন নিরাপদ আশ্রয়কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান, এসকেএস ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশন) খন্দকার জাহিদ সারোয়ার, মুসলিম এইড বাংলাদেশ ফিল্ড অফিসের কো-অর্ডিনেটর প্রসেনজিৎ রায় এবং এসকেএস ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার আফরুজা বুলবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন ও সমন্বয়কারী মো. আশরাফুল আলম।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad