Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

লালপুরে কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ, বাবা আটক

লালপুরে কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ, বাবা আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি ►

নাটোরের লালপুরে নিজের ১২ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগে লম্পট বাবাকে আটক করেছে পুলিশ। গত ৯ জুলাই দিবাগত গভীর রাতে উপজেলার একটি গ্রামে এই জঘন্য ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত বাবাকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে শিশুটির বাবা-মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে শিশুটির মা অন্যত্র বসবাস করছেন এবং শিশুটি বেশিরভাগ সময় গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর এলাকায় তার নানির বাড়িতে থাকত। তবে বাবার ডাকে সে মাঝে মধ্যে বাবার বাড়িতেও যাতায়াত করত। যেভাবে ঘটনাটি ঘটে লিখিত অভিযোগের বরাত দিয়ে জানা যায়, গত ৯ জুলাই  বাবার ডাকে সাড়া দিয়ে শিশুটি তার বাড়িতে বেড়াতে যায়। দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে ঘরে একা থাকার সুযোগে পাষণ্ড বাবা তার নিজের কন্যাশিশুকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরদিন শুক্রবার সকালে শিশুটি নানির বাড়িতে ফিরে কান্নাকাটি করে এবং পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিবরণ দেয়। 

বিষয়টি জানার পর শুক্রবার বিকেলেই শিশুটির মা বাদী হয়ে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুর মায়ের লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত বাবাকে আটক করেছে। এই জঘন্য অপরাধের প্রেক্ষিতে মামলা দায়েরসহ পরবর্তী আইনি কার্যক্রম ও অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad