Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান করতে হবে: জামায়াত আমির

তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান করতে হবে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক ►
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, রংপুর অঞ্চলের মানুষকে বন্যা ও নদীভাঙনের দুর্ভোগ থেকে রক্ষা করতে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি। শুক্রবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় চট্রগ্রামে দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। টানা বর্ষণ, পাহাড়ি ঢল, ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে চট্টগ্রামের বাশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ক্ষতিগ্রস্হ এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন।

চট্টগ্রামের জলাবদ্ধতা প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী। কিন্তু সামান্য বৃষ্টি হলেই নগরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। মানুষের দুর্ভোগ বাড়ে। নালা–নর্দমা উপচে পড়ে। এসব সমস্যার সমাধান করা সরকারের দায়িত্ব। একই সঙ্গে রংপুর অঞ্চলের মানুষকে বন্যা ও নদীভাঙনের দুর্ভোগ থেকে রক্ষা করতে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। তিস্তার বাধ খুলে দিলে রংপুরে ও বন্যা পরিস্থিতির অবনতি হবে বললেন তিনি।বাংলাদেশ সংবাদ

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad