Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ভূমিকম্পে নিহতের সর্বশেষ সংখ্যা জানাল ভেনিজুয়েলা সরকার

ভূমিকম্পে নিহতের সর্বশেষ সংখ্যা জানাল ভেনিজুয়েলা সরকার

অনলাইন ডেস্ক ►
দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় শক্তিশালী দুই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮১১ জনে পৌঁছেছে। এ ছাড়া আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ এবং হাজারো মানুষ এখনো বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।

স্থানীয় সময় বুধবার দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি জর্জে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানান। তিনি বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ৭৯৪ পরিবারকে ইতোমধ্যে সহায়তা দেওয়া হয়েছে। উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করেছে।

ভূমিকম্পে নিহতের সর্বশেষ সংখ্যা জানাল ভেনিজুয়েলা সরকার সরকারি হিসাবে, দুর্যোগে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত এলাকায় ৯ হাজার ৬০৩ টন খাদ্য এবং ৯৬ লাখ লিটারের বেশি বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে। পাশাপাশি ২৭ হাজার ৩৯৮ জন আহত ও অসুস্থ ব্যক্তিকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

রদ্রিগেজ জানান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ৩০ হাজার ৭৬ সরকারি কর্মী, ২৮ হাজার ৯৯২ জন স্বেচ্ছাসেবক এবং ৪ হাজার ৩৮৮ আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন। বাস্তুচ্যুত মানুষের জন্য ৮৭টি অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করা হয়েছে। এছাড়া মূল ভূমিকম্পের পর এখন পর্যন্ত ১ হাজার ১০২টি আফটারশক রেকর্ড করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, গত ২৪ জুন ভেনিজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশজুড়ে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad