Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ফুলছড়ির মানিককোড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে আল আমিন মনোনিত

ফুলছড়ির মানিককোড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে আল আমিন মনোনিত

ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী মানিককোড় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনিত হয়েছেন তরুণ ও উদীয়মান সমাজসেবক সাফাত আল আমিন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আমিনুল হক স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের পূর্ব পর্যন্ত একটি চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাফাত আল আমিন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অভিভাবক সদস্য হিসেবে ছানোয়ার হোসেন, শিক্ষক সদস্য হিসেবে আব্দুল হালিম মিয়া এবং সদস্য-সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনীল কুমার বর্মণ। অনুমোদনপত্রে আরও বলা হয়েছে, অ্যাডহক কমিটির মেয়াদ অনুমোদনের তারিখ থেকে ছয় মাস অথবা নিয়মিত ম্যানেজিং কমিটি গঠিত হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে বিধি অনুযায়ী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

সাফাত আল আমিন সভাপতি মনোনিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, সাফাত আল আমিনের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা, অবকাঠামো উন্নয়ন ও সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে। সভাপতি মনোনিত হওয়ার পর সাফাত আল আমিন বলেন, বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে আন্তরিকভাবে কাজ করব। শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করছি।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad