Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ জুন) শুক্রবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার আয়োজনে এ সভা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকসহ রাজনৈতিক ব্যক্তিত্ব, মিডিয়া কর্মী, এনজিও কর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা মাদকের অপব্যবহারের কুফল, যুবসমাজের ওপর এর নেতিবাচক প্রভাব এবং মাদক পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা তার বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনসচেতনতা বৃদ্ধি ও আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে গাইবান্ধাকে মাদকমুক্ত জেলায় রূপান্তর করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad