Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতি ও সদস্যকে ফুলেল শুভেচ্ছা

গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতি ও সদস্যকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি►
গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ও সদস্য পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে সদস্য সচিবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বৃহস্পতিবার সকালে সংগঠনের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে তাঁর কার্যালয়ে ও পরে পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে তাঁর দপ্তরে ফুলেল শুভেচ্ছা জানান সদস্য সচিব শহিদুজ্জামান শহীদ।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির নতুন সদস্য নুরুন্নবী সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ও জেলার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিসহ শহর বিএনপির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সাত সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন গত ৭ জুন স্বাক্ষরিত এক পত্রে সাত সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad