Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

রংপুর চিনিকল চালু না হওয়ায় বিপাকে শ্রমিক-কর্মচারী, ক্ষতিগ্রস্ত আখচাষীরা

রংপুর চিনিকল চালু না হওয়ায় বিপাকে শ্রমিক-কর্মচারী, ক্ষতিগ্রস্ত আখচাষীরা

গোপাল মোহন্ত
আধুনিকায়নের নামে বন্ধ করে দেয়ার ৬ বছর পেরিয়ে গেলেও গাইবান্ধার মহিগঞ্জে অবস্থিত রংপুর চিনিকল চালু না হওয়ায় মানবেতর জীবন যাপন করছে চিনিকলের শ্রমিক- কর্মচারী। আর আখ চাষ নিয়ে চরম বিপাকে পড়ে নানা দুর্ভোগের শিকার হচ্ছেন হাজারো আখ আখচাষী। চিনিকলের বেকার হওয়া শ্রমিক-কর্মচারী স্বার্থে ও আখ চাষ টিকিয়ে রাখতে দ্রুতদাবী এলাকাবাসীর। গাইবান্ধা জেলার একমাত্র ভারী শিল্প কারখানা রংপুর চিনিকলটি গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জে অবস্থিত।

গত ২০২০-২১ সালের মাড়াই মৌসুম শুরুর কয়েক দিন আগে হঠাৎ আধুনিকায়নের নামে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন আখ মাড়াই স্থগিতের ঘোষণা দেয়। এই ঘোষণার পর শ্রমিক-কর্মচারী এবং আখ চাষীদের মতামত ও আন্দোলন, সংগ্রাম উপেক্ষা করেই আখ মাড়াই কার্যক্রম স্থগিত করা হয়। এরপর থেকে চিনিকলের ভিতরে শুধু সুনশান নিরবতা, নিস্তব্ধতা আর জঙ্গলের রাজত্ব। একসময় যে চিনিকলে শ্রমিকদের পদভারে মুখরিত থাকতো এখন সেখানে মরিচা ধরা তালাবদ্ধ দরজা আর জঙ্গলে ডুবতে থাকা যানবাহনগুলোই সাক্ষী দিচ্ছে কতটা অবহেলা আর অনাদরে পড়ে রয়েছে এই শিল্পকারখানাটি। চাকুরী হারিয়ে বহু শ্রমিক মৃত্যুবরণ করেছেন।

যারা জীবিত রয়েছেন তাদের অনেকেই পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছেন । অন্তবর্তী সরকারের পক্ষ থেকে বন্ধ চিনিকলগুলো চালুর সিদ্ধান্ত নেয়া হলেও তা আলোর মুখ দেখেনি। ফলে কৃষি নির্ভর এই অঞ্চলের হাজার হাজার আখচাষী, শ্রমিক-কর্মচারী এবং চিনিকল কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন। তবে রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা আশা প্রকাশ করে বলেন-বর্তমান সরকার এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের কথা বিবেচনা করে এবং বেকার যুবসমাজের কর্মসংস্থানের জন্য চিনিকলটি পুনরায় চালু করবে।

রংপুর চিনিকলের ইনচার্জ মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, ২০২০-২০২১ সালে আখ মাড়াই শুরুর প্রাক্কালে এই চিনিকল বন্ধ ঘোষণা করে। তারপর থেকে এর সকল কার্যক্রম বন্ধ রয়েছে। শুধুমাত্র কিছু লোক রাখা আছে নিরাপক্ত ও হিসাব নিকাষ ও দেখভাল করার জন্য । তবে শুধু প্রতিশ্রুতি নয় বেকার সমস্যা সমাধান সহ আখচাষীদের মাঝে সৃষ্ট হতাশা দুর করতে দ্রুত রংপুর চিনিকল চালু হবে এমন প্রত্যাশা স্থানীয়দের।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad