Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-৪-২০২৬, সময়ঃ বিকাল ০৫:২১
  • ৪৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সাদুল্লাপুরে এক রোহিঙ্গা যুবক আটক

সাদুল্লাপুরে এক রোহিঙ্গা যুবক আটক

সাদুল্লাপুর প্রতিনিধি

সাদুল্লাপুর উপজেলায় নূর হোসেন ওরফে নুর হাসান (৪০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক নুর হাসান কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল হাসিম। 

পুলিশ ও এলাকাবাসী জানান, গত কয়েক দিন ধরে ওই যুবক ওই গ্রামের এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিল। এসময় তার চলাফেরা ও কথাবর্তায় গ্রামবাসীর সন্দেহ হয়। খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। 

সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুল ইসলাম জানান, ওই গ্রামের রাসেল মিয়া ওরফে হানজালা সাথে তার পূর্ব পরিচয়ের সুত্র ধরে এখানে বেড়াতে এসেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক ওই রোহিঙ্গা যুবককে বুধবার উখিয়া থানায় পাঠানো হয়েছে। সেখানে তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad