Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-৪-২০২৬, সময়ঃ সকাল ১০:২৬
  • ৫৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

রংপুরে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাক করে এক শিক্ষকের মৃত্যু

রংপুরে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাক করে এক শিক্ষকের মৃত্যু

রংপুর প্রতিনিধি ►
রংপুরে পাম্পে তেল নিতে এসে হার্ট অ্যাটাক করে মেহেদী হাসান নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গত শনিবার  বিকেলে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় সিটি ফিলিং স্টেশনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মেহেদী নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার মতিউর রহমানের ছেলে। কর্ম জীবনে তিনি বালাকুয়ার চওড়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মেহেদী হাসান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।


পারিবারিক সুত্রে জানা যায়, নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় সিটি ফিলিং স্টেশনে তেল নিতে লাইনে দাঁড়ায় মেহেদী হাসান। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার হাট এ্যাটাক করে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 


এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আজাদ রহমান জানান, তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজন মারা গেছে এমন তথ্য পেয়েছি। ঘটনাটির ডিটেইল সংগ্রহ করা হচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad