
নিজস্ব প্রতিবেদক ►
সরকারি নির্দেশ মোতাবেক গাইবান্ধা জেলা প্রশাসনের তৎপরতায় জরুরি সেবার বাহিরে শপিংমল দোকানপাট বন্ধ করতে কাজ করছে গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ জাহাঙ্গীর আলম বাবু।
উল্লেখ্য যে, বাংলাদেশ সরকার জ্বালানি সংকট মোকাবেলায় শনিবার সন্ধ্যা পর থেকে সারাদেশে শপিংমল বন্ধ রাখার নির্দেশ প্রদান করে। এরই ধারাবাহিকতায় গাইবান্ধার জেলা প্রশাসন বিভিন্ন শপিংমল ঘুরে ঘুরে শপিং মলের ব্যবসায়ীদের বুঝিয়ে বন্ধ করতে সক্ষম হচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্তমান দেশের জ্বালানি সংকট মোকাবেলায় সরকার যে নির্দেশ প্রদান করবে সেই নির্দেশ পালন করতে গাইবান্ধার জনসাধারণকে আহবান জানানো হয়েছে।