Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৬ বার দেখা হয়েছে

তিন বিভাগে হতে পারে ৬০ কিলোমিটার গতির কালবৈশাখী

তিন বিভাগে হতে পারে ৬০ কিলোমিটার গতির কালবৈশাখী

অনলাইন ডেস্ক ►

চৈত্র মাসের প্রথম থেকেই প্রায় প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে কালবৈশাখী। রাজধানী ঢাকায় গত এক সপ্তাহে তিন দিন কালবৈশাখী আঘাত হানে। আজ বুধবারও দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে বেলা ১টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এ সময় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে। এদিকে গত মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা আজ হয়েছে ২৫ দশমিক ৬। ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৫০ মিনিটে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad