Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-৩-২০২৬, সময়ঃ সকাল ০৯:২৯
  • ১২ বার দেখা হয়েছে

সাদুল্লাপুরে বারুনীর মেলা ঘিরে জুয়ারুদের সাজ সাজ রব

সাদুল্লাপুরে বারুনীর মেলা ঘিরে জুয়ারুদের সাজ সাজ রব

সাদুল্লাপুর প্রতিনিধি ►

সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের কল্যানপুর ঘাঘট নদীর তীরে আজ বৃহস্পতিবার হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমীর স্নান ও বারুনীর মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট একই দিনে এই অষ্টমীর স্নান ও মেলা হবে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যা থেকে জুয়ারুরা এই দুই মেলা ও তার আশপাশে জুয়া খেলা শুরু করে দিয়েছে। যা চলবে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত। ফলে এই ঐতিহ্যবাহী অষ্টমীর স্নান উৎসব ও মেলা ঘিরে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশংকা দেখা দিয়েছে।   

জানা যায়, প্রায় ৪শ বছর ধরে চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে ঘাঘট নদীর তীরে এই ঐতিহ্যবাহী স্নান উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। হিন্দু ধর্ম মতে এটি একটি পূণ্য কর্ম এবং স্নানের স্থানটি তীর্থস্থান। ‘হে মহা ভগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য, তুমি আমার পাপ হরণ করো’- মন্ত্র উচ্চারণ করে ব্রহ্মার নিকট কৃপা চেয়ে স্নান উৎসবে মেতে ওঠেন পূণ্যার্থীরা। 

অপরদিকে নানা ধরনের গৃহস্থালী পণ্য ডালি, কুলা, চালন, মাটির নানা ধরনের পাত্র, কামারদের তৈরী দা, কুড়াল, বটি, চাকু, বিভিন্ন ধরণের মসলা, গ্রামীণ কুটির শিল্প পন্য ও খেলনার পসরা নিয়ে এ মেলায় আসেন দোকানীরা। সারা বছরের এসব পণ্য ক্রয় করতে হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলমানরা আসেন মেলাতে। এই সুযোগে সংঘবদ্ধ একটি চক্র মেলা ও তার আশে পাশে হরেক রকম জুয়া খেলার আসর বসান। আর এই খেলাকে কেন্দ্র করে প্রতি বছরেই মারামারির ঘটনা ঘটে। এতে করে মেলা ও হিন্দু ধর্মাবলম্বীদের শুক্ল পক্ষের অষ্টমী স্নান এর মূল উদ্দেশ্য ব্যহৃত হয়।
উল্লেখ্য এই জুয়া খেলা কেন্দ্র করে সংঘর্ষে এই দুই স্থানে নিকট অতীতে একাধিক ব্যক্তি নিহত ও আহত হওয়ার ঘটনাও ঘটেছে। 

এসব কারণে সুষ্ঠভাবে এই অষ্টমী স্নান ও মেলা সম্পন্ন করতে হিন্দু ধর্মাবলম্বী এবং এলাকাবাসী  আইনশৃঙ্খলা বাহীনির হস্থক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম জানান, মেলা ও তার আশপাশে যাতে জুয়া খেলা না হয়। এ জন্য দুই মেলাতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad