Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-৩-২০২৬, সময়ঃ সকাল ১০:৩৭
  • ১৯ বার দেখা হয়েছে

৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের সব ফ্লাইট বাতিল

৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের সব ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক ►

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা শঙ্কার প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ছয়টি গন্তব্যে আগামী ৮ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগে ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত এসব রুটে ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সেই সময়সীমা বাড়িয়ে ৮ মার্চ পর্যন্ত করা হয়েছে।

শুক্রবার দুপুরে বিমান কর্তৃপক্ষ ট্রাভেল এজেন্সিগুলোকে এ সিদ্ধান্তের কথা জানায় এবং সংশ্লিষ্ট যাত্রীদের বিষয়টি অবহিত করার অনুরোধ করে। যেসব গন্তব্যে ফ্লাইট বাতিল করা হয়েছে সেগুলো হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। বিমান জানিয়েছে, আকাশপথের নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি সম্পর্কে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

এদিকে জানা গেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায়।
বিমানবন্দর সূত্র বলছে, এ পরিস্থিতির কারণে শুক্রবার পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের সর্বশেষ তথ্য জানার জন্য তাদের কল সেন্টার বা সংশ্লিষ্ট অফিসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা থাকতে পারে বলেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad