Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-৩-২০২৬, সময়ঃ সকাল ০৯:৫১
  • ১৯ বার দেখা হয়েছে

সৈয়দপুরে মোটরসাইকেল চুরির সময় চিরিরবন্দরের যুবক আটক

সৈয়দপুরে মোটরসাইকেল চুরির সময় চিরিরবন্দরের যুবক আটক

নীলফামারী প্রতিনিধি ►

নীলফামারীর সৈয়দপুরে বাড়ির সামনে থেকে মোটরসাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক হয়েছে এক যুবক। শনিবার বেলা ১১ টার দিকে সৈয়দপুর শহরের কয়াগোলাহাট পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। আটক যুবকের নাম মশিউর রহমান লাল (৪০)। তিনি পার্শ্ববর্তী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকার হাবিবুর রহমানের ছেলে। খবর পেয়ে পুলিশ গিয়ে গণধোলাইয়ের হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জানা যায়, কয়াগোলাহাট পশ্চিমপাড়া এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে শাহীন আলমের (৩০) পালসার ১৫০ সিসি লাল কালো রংয়ের মোটর সাইকেল নিজ বাড়ির খুলিতে (উঠান) তার রাখা ছিল। সেখান থেকে মোটর সাইকেলটি চুরি করে নেওয়ার সময় লোকজন টের পেয়ে চোরকে হাতে নাতে ধরে ফেলে। 

এলাকাবাসীর অভিযোগ ৩ দিন আগেও ১ টি ছাগল খুলি থেকে চুরি করে নিয়ে যায় এই চোর। যা সে মারপিটকালে স্বীকার করেছে। এসময় তার কাছে থাকা একটা প্যাকেটে ১২ পিস ইয়াবা ট্যাবলেটও পাওয়া গেছে। পরে খবর পেয়ে সৈয়দপুর থানার এসআই ঋষিকেশ এসে চোরকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদক ও মোটর সাইকেল চুরির মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে নীলফামারী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad