Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-১-২০২৪, সময়ঃ বিকাল ০৩:০৫
  • ৬১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

২৬-২৭ জানুয়ারি সারা দেশে বিএনপির কালো পতাকা মিছিল

২৬-২৭ জানুয়ারি সারা দেশে বিএনপির কালো পতাকা মিছিল

মাধুকর ডেস্ক►

আগামী ২৬ ও ২৭ জানুয়ারি সারা দেশে কালো পতাকা মিছিলের ডাক দিয়েছে বিএনপি। আজ রবিবার (২১ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগের ডামি সরকার বিএনপিকে পরাজিত করতে যেয়ে বাংলাদেশকে পরাজিত করে ফেলেছে। জনগণের কথা শোনার কেউ নেই। চারিদিকে হাহাকার।’

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিলসহ একদফা আদায়ের লক্ষ্যে কালো পতাকা মিছিল করবে বিএনপি।’

রিজিভী বলেন, আগামী শুক্রবার (২৬ জানুয়ারি) সব জেলা শহর এবং শনিবার (২৭ জানুয়ারি) মহানগরে কালো পতাকা মিছিল করা হবে।

রিজভী অভিযোগ করে বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad