Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১১ ঘন্টা আগে
  • ৪৮৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার নির্বাচনের ফলাফল

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার নির্বাচনের ফলাফল

বায়ে-কার্যকরী সভাপতি-ডানে সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক►

১৪ নভেম্বর গাইবান্ধানাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) এর দ্বি-বার্ষিকনির্বাাচন অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় এই ভোট শুরু হয় এবং বিকেল ৩টা পর্যন্ত চলে। ভোটে কার্যকরী সভাপতি পদে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এ কে এম হানিফ বেলাল। একই পদে রেজাউল করিম আকন্দ পেয়েছেন ৩৫ ভোট। 

এদিকে সাধারণ সম্পাদক পদে মো. রাগিব হাসান চৌধুরী হাবুল ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে শাহজাহান খান আবু ভোট পেয়েছেন ৪৩। সহ. সাধারণ সম্পাদক পদে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মেজবাউল হক মিঠু। এছাড়া নাট্য সম্পাদক পদে এ কেএম রেজাউল করিম মুন্না ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সহ নাট্য সম্পাদক পদে সানজিদা আক্তার মিলি ৫৬ ভোটে নির্বাচিত হয়েছেন, সাংস্কৃতিক সম্পাদক পদে রাগিব হাসান সন্তু ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সহ. সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ আমীন মুন্নি ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোক্তাদির রহমান রোমান, সহ. সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আল মামুন সরকার শিহাব, কোষাধ্যক্ষ পদে ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অরুণ কুমার দেব।কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন ১০ জন। বিজয়ীদের মধ্যে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গৌতমাশিষ গুহ সরকার, মো. তারিকুল ইসলাম পেয়েছেন ৫৪ ভোট, রোজিনা নাহিদ শিমুল ৫৭ ভোট পেয়েছেন, হিল্লোল সরকার পেয়েছেন ৪৮ ভোট, পুষ্প রানী সিং পেয়েছেন ৪৯ ভোট, গনেশ প্রসাদ সাধন পেয়েছেন ৫২ ভোট, স্বপন কুমার সাহা পেয়েছেন ৬৪ ভোট, পিন্টু কুমার ভট্টাচার্য পেয়েছেন ৬৫ ভোট, তাজুল ইসলাম সাখা পেয়েছেন ৫৬ ভোট, মো. ময়নুল হোসেন পেয়েছেন ৬২ ভোট এবং সিরাজুল ইসলাম সোনা পেয়েছেন ৫৪ ভোট। 

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে মাধবী সরকার৫২ ভোট পেয়ে নির্বাচিতহয়েছেন। এই নির্বাচনের ফলাফলে সবচেয়ে কম ভোট পাওযার রেকর্ড হয়েছে। সাধারণ সম্পাদক পদে আহমদ জাহিদুর রহমান সুজন পেয়েছেন শুধুমাত্র তার নিজের ১ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. জান্নাতুল ফেরদৌস জাহিদ পেয়েছেন ৪ ভোট এবং কার্যকরী সভাপতি পদে মো. আমিনুল ইসলাম খোকন মাত্র ৭ভোট পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad