Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক মন্তব্য পারসা ইভানার

নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক মন্তব্য পারসা ইভানার

অনলাইন ডেস্ক ►

টেলিভিশন নাটকে অভিনয়শিল্পী নির্বাচনের ক্ষেত্রে পরিচালকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ ও কাস্টিং প্রসেস নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, অনেক সময় গল্প বা চরিত্রের প্রকৃত চাহিদাকে পাশ কাটিয়ে প্রধান অভিনেতা কিংবা প্রযোজকদের ব্যক্তিগত পছন্দ বা চাপের মুখে শেষ মুহূর্তে নাটকের কাস্টিং পরিবর্তন করতে বাধ্য হন পরিচালকরা।

পারসার মতে, পার্শ্ববর্তী দেশগুলোতে নাটকের চিত্রনাট্য, অভিনয় ও পরিচালনা নিয়ে যেমন গঠনমূলক কাটাছেঁড়া ও আলোচনা হয়, আমাদের দেশে সেই সংস্কৃতির বড় ঘাটতি রয়েছে। চরিত্রের সঠিক উপলব্ধি ও মানসম্মত কাস্টিং ছাড়া ভালো গল্প ফুটিয়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad