
অনলাইন ডেস্ক ►
আজ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে সারা দেশে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধী বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই উদ্যোগটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৩৪ লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগের টিকাদান কর্মসূচিতে যেসব শিশু বাদ পড়েছিল এবং নতুন করে যে শিশুরা ৬ মাস পূর্ণ করেছে, তাদের সবাইকে এই টিকার আওতায় আনা হবে। সরকার পর্যাপ্ত সংখ্যক টিকার ডোজ (প্রায় ৫৮ লাখ ডোজ) নিশ্চিত করেছে, যাতে ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়।