Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-৬-২০২৩, সময়ঃ সকাল ০৯:০৭
  • ৬৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

আওয়ামী লীগ নেতা আব্দুল হক সবুজ আর নেই

আওয়ামী লীগ নেতা আব্দুল হক সবুজ আর নেই

মাধুকর ডেস্ক ►

আওয়ামী লীগের ঢাকা মহানগর দেিণর সিনিয়র উপদেষ্টা আব্দুল হক সবুজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার রাত ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

সবুজের দ্বিতীয় পুত্র সোহেল নেওয়াজ বলেন, আজ রাত ১১টার দিকে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর। তিনি তিন পুত্র, তিন কন্যা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং অসংখ্য রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ী ও সমর্থক রেখে গেছেন।

কিডনিজনিত জটিলতায় গত ৮ জুন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ তাকে আইসিইউতে নেওয়া হয়।

মরহুম সবুজ হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদে দুবার সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad