Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৩০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দাবিতে বাসদ-এর লাল পতাকা মিছিল ও সমাবেশ

মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দাবিতে বাসদ-এর লাল পতাকা মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধায় মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বালাসী-বাহাদুরাবাদ বহুমুখী সেতু নির্মাণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। এসব দাবিতে গত শনিবার বিকেলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক বিশাল গণ সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। পৌর বিজয় স্তম্ভ চত্বরে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বাসদ-এর আহবায়ক কমরেড গোলাম রব্বানী। সমাবেশ শুরুর আগে একটি বর্ণাঢ্য লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিজয় স্তম্ভে এসে শেষ হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আব্দুল কুদ্দুস। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জনদাবি তুলে ধরে বলেন, দেশ আজ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমান শাসক গোষ্ঠী সাম্রাজ্যবাদী নীলনকশা বাস্তবায়নে লিপ্ত এবং দেশে উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তিনি আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের বৈষম্যহীন সমাজ নির্মাণের আকাক্সক্ষা বাস্তবায়ন করতে হলে সকল প্রগতিশীল ও বামপন্থী গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য কমরেড খালেকুজ্জামান লিপন, জেলা সদস্য আফরোজা বেগম ইসরাত জাহান এবং ছাত্র ফ্রন্ট নেতা কামরুল হাসান বসুনিয়া। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাসদ জেলা সদস্য সচিব সুকুমার চন্দ্র মোদক। বক্তারা অবিলম্বে গাইবান্ধাবাসীর প্রাণের দাবি-মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও যমুনা নদীর ওপর বহুমুখী সেতু নির্মাণের কাজ শুরুর জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad