Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২০ মিনিট আগে
  • ৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ইউরোপে গোলে অবদানের তালিকায় ইয়ামাল শীর্ষে, দুইয়ে এমবাপ্পে

ইউরোপে গোলে অবদানের তালিকায় ইয়ামাল শীর্ষে, দুইয়ে এমবাপ্পে

অনলাইন ডেস্ক ►

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে চলতি মৌসুমে গোল অবদানের দিক থেকে দারুণ ছন্দে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৫টি গোলে অবদান রেখেছেন ফরাসি এই তারকা। এর মধ্যে রয়েছে ২০টি গোল ও ৫টি অ্যাসিস্ট। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে গোল অবদানে তার অবস্থান দ্বিতীয়। 

এ তালিকায় এমবাপ্পের ওপরে রয়েছেন বার্সেলোনার তরুণ স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল। অপটার পরিসংখ্যান অনুযায়ী, চলতি মৌসুমে ১৩টি গোল ও ১৩টি অ্যাসিস্টসহ মোট ২৬টি গোলে অবদান রেখেছেন ইয়ামাল।

শুধু চলতি মৌসুমের পারফরম্যান্সেই নয়, লা লিগায়ও নিজের নামের পাশে দুর্দান্ত সব রেকর্ড যোগ করছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র ৭৯ ম্যাচেই ৭০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ২০১৭ সালে বার্সেলোনার সাবেক স্ট্রাইকার লুইস সুয়ারেজও সমান ৭৯ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। ফলে লা লিগায় দ্রুততম ৭০ গোলের মাইলফলক ছোঁয়ার ক্ষেত্রে সুয়ারেজের রেকর্ডের সমান অবস্থানে রয়েছেন এমবাপ্পে।

২০২৪ সালের গ্রীষ্মে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপ্পে। আটালান্টার বিপক্ষে উয়েফা সুপার কাপের ম্যাচে ক্লাবটির হয়ে নিজের গোলযাত্রা শুরু করেন তিনি।

রিয়ালে অভিষেক মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন ফরাসি তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯ ম্যাচে করেন ৪৪ গোল। জেতেন ইউরোপিয়ান গোল্ডেন শু। পরের মৌসুমেও নিজের গোল করার ধারাবাহিকতা ধরে রেখে করেন ৪২ গোল।

২০২৬ সালের এপ্রিলে রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র ১১৬ ম্যাচে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন এমবাপ্পে। চলতি মৌসুমেও গোলের পর গোল করে ইউরোপীয় ফুটবলের অন্যতম সেরা গোলদাতা হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি।

তবে ব্যক্তিগত সাফল্যের মাঝেও শনিবার রাতে হতাশ হতে হয়েছে এমবাপ্পেকে। লা লিগার ১৪তম রাউন্ডে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দেপোর্তিভো আলাভেসের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে এমবাপ্পের একমাত্র গোলটি অবশ্য দলের পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad