Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪৯ মিনিট আগে
  • ৩৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধা সুন্দরগঞ্জ থানায় যোগদান করলনে নতুন ওসি

গাইবান্ধা সুন্দরগঞ্জ থানায় যোগদান করলনে নতুন ওসি

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার নতুন ওসি হিসেবে মো. সেলিম রেজা যোগদান করেছেন। গত সোমবার দিবাগত রাতে বদলীকৃত ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহর নিকট থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।


নতুন ওসি মো. সেলিম রেজা এর আগে সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তার আগে তিনি সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে প্রায় এক বছর দায়িত্ব পালন করেছেন। এই উপজেলায় তিনি প্রায় দীর্ঘ দুই বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন। ওসি হিসেবে যোগদান করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে ভাল কিছু পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন উপজেলাবাসী। 

একান্ত সাক্ষাৎকার তিনি জানান, এই উপজেলা সর্ম্পকে তার ভাল ধারনা আছে। তাই দায়িত্ব পালনে তার কোন সমস্যা হবে না। তবে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার স্থায়ী বাসিন্দা। সাবেক ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহকে লালমনিরহাট জেলায় বদলী করা হয়েছে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad