
অনলাইন ডেস্ক ►
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি বা ইউরেনিয়াম আসা নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটম নতুন পরিকল্পনা জানিয়েছে। অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে মোট সাতটি ফ্লাইটে ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি বাংলাদেশে পৌঁছাবে। এর মধ্যে কিছু জ্বালানি প্রথম ইউনিটের রিলোডিংয়ের জন্য ব্যবহার করা হবে। সম্প্রতি একটি কার্গো ফ্লাইট নির্ধারিত সময়ে আসতে না পারলেও প্রকল্পের কাজে কোনো ব্যাঘাত ঘটবে না বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন। তিনি আশ্বস্ত করেছেন যে, প্রকল্পের কার্যক্রম নির্ধারিত গতিতেই চলছে। উল্লেখ্য, এই জ্বালানি পরিবহনের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনী সর্বদা তৎপর রয়েছে।