Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গুজব-মিথ্যা তথ্য ছড়ানো পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

গুজব-মিথ্যা তথ্য ছড়ানো পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

অনলাইন ডেস্ক ►
অনিবন্ধিত ভুঁইফোঁড় অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত পেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে আদালত রুল জারি করে জানতে চেয়েছেন এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না।

জনস্বার্থে দায়ের করা রিট আবেদনটির আবেদনকারী ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু। আবেদনে অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পেজের মাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার আরজি জানানো হয়। শুনানি শেষে বিটিআরসি চেয়ারম্যানকে ব্যবস্থা নেওয়ার নির্দেশের পাশাপাশি সংশ্লিষ্টদের প্রতি রুল নিশি জারি করেন হাইকোর্ট।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad