Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ১৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী লেখালেখি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী লেখালেখি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ►

রংপুরে সাহিত্যচর্চার নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর আয়োজনে শনিবার জেলা শিল্পকলা একাডেমি রংপুর এ দিনব্যাপী ‘লেখালেখি বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। আলহাজ কাজী মোঃ জুননুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের অধ্যক্ষ অধ্যাপক ড. এআইএম মুসা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ঐক্য পরিষদ, রংপুরের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী ডলার, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার কেএম আরিফুজ্জামান, সুজন রংপুর জেলা শাখার সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু এবং রোটারী ক্লাব অব রংপুর এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. মেফতাউল ইসলাম মিলন।

দিনব্যাপী কর্মশালায় লেখালেখির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধারাবাহিক সেশন পরিচালনা করেন লেখক ও চিকিৎসক ডা. ফেরদৌস রহমান পলাশ, লেখক ও শিক্ষাবিদ প্রফেসর মোতাহার হোসেন সুজন, শিক্ষক ও গীতিকার সাঈদ সাহেদুল ইসলাম, যমুনা টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট সরকার মাজহারুল মান্নান, লেখক ও শিক্ষক মজনুর রহমান এবং শিশুসাহিত্যিক মোকাদ্দেস-এ-রাব্বী। 

সেশনগুলোতে লেখালেখির প্রেরণা, গল্প ও উপন্যাস নির্মাণের কৌশল, ছড়া ও কবিতা রচনা, সংবাদমাধ্যমে লেখালেখি, কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, বাংলা বানানের সচেতনতা, পত্রিকায় লেখা পাঠানোর নিয়ম, প্রকাশনা ও সম্পাদনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় একটি ব্যবহারিক সেশন, যেখানে অংশগ্রহণকারীরা নির্ধারিত বিষয়ের ওপর তাৎক্ষণিক গল্প, কবিতা বা ছড়া রচনা করেন। সেরা তিনজন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়। 

বিকেলে সমাপনী অনুষ্ঠানে আলহাজ কাজী মোঃ জুননুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন, রংপুর মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম বুলেট, কবি ও কথাসাহিত্যিক রানা মাসুদ এবং সিটি প্রেসক্লাব, রংপুরের সভাপতি স্বপন চৌধুরী। কর্মশালার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাকির আহমদ বলেন, সৃজনশীল লেখালেখির প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করে তোলা এবং দক্ষ লেখক তৈরির লক্ষ্যে এ ধরনের কর্মশালা ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হবে। এবারের কর্মশালায় বিভিন্ন বয়সী ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad