
অনলাইন ডেস্ক ►
ফাইনালে আর্জেন্টিনাকে পাত্তাই দেয়নি স্পেন। ১-০ ব্যবধানে জিতে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশরা। ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর উৎসবে মাতে ইউরোপের দলটি।
পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেও শূন্য হাতে বিদায় নিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। চ্যাম্পিয়ন হলে তার হাতেই গোল্ডেন বল উঠতে যাচ্ছে এমনটাই ধারণা করা হয়েছিল। কিন্তু ফাইনালে হেরে যাওয়ায় সেই পুরস্কার জিতেছেন স্পেনের অধিনায়ক রদ্রি।
রদ্রি আসরে ৮ ম্যাচে মোট ৭২৬ মিনিট খেলেছেন। ৬৯২টি নির্ভুল পাস দিয়েছেন। যা টুর্নামেন্টে যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি। ৯৪ শতাংশ পাসই ছিল নিখুঁত। ১৩ বার জিতেছেন এ ট্যাকলে।ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে ফেরান তোরেসের হাতে। ফাইনালে শিরোপা নির্ধারণী গোল করেন ফেরা তোরেস। তিনিই হয়েছেন ফাইনালের সেরা খেলোয়াড়।
১০ গোল দিয়ে সর্বোচ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে।
পুরো আসরে মাত্র একটি গোল হজম করা স্পেনের উনাই সিমন জিতেছেন সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস পুরস্কার। তার নামের পাশে ৭টি ক্লিনশিট। বিশ্বকাপে প্রায় ৬৪৯ মিনিট গোল না খাওয়ার কীর্তি গড়েছেন গোল্ডেন গ্লাভ জয়ী সিমন।
স্পেনের পাউ কুবারসি জিতেছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। ১৯ বছর বয়সী ডিফেন্ডারের বিপক্ষে প্রতিপক্ষ দল মাত্র একটি গোল করতে পেরেছে। সব মিলিয়ে তিনি ৩৩ বার বল ক্লিয়ার বা বিপদমুক্ত করেছেন।
এ ছাড়া সবচেয়ে সুশৃঙ্খল খেলা উপহার দিয়ে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতে নিয়েছে নেদারল্যান্ডস। দলটি শেষ বত্রিশ থেকে বাদ পড়েছে।
২০২৬ ফিফা বিশ্বকাপে পুরস্কার জয়ী
ফেরান তোরেস - ফাইনালের সেরা
রদ্রি - গোল্ডেন বল
কিলিয়ান এমবাপে - গোল্ডেন বুট (১০ গোল)
উনাই সিমন - গোল্ডেন গ্লাভস (৭টি ক্লিনশিট)
পাউ কুবারসি - সেরা উদীয়মান খেলোয়াড় (মাত্র ১ গোল হজম, ৩৩টি ক্লিয়ারেন্স)
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড - নেদারল্যান্ডস