Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

আর্জেন্টিনা-স্পেন দ্বৈরথ দেখতে গুনতে হবে প্রায় ১৪ লাখ টাকা!

আর্জেন্টিনা-স্পেন দ্বৈরথ দেখতে গুনতে হবে প্রায় ১৪ লাখ টাকা!

অনলাইন ডেস্ক ►
বিশ্বকাপ ফুটবলের মহারণ মঞ্চস্থ হতে বাকি মাত্র এক দিন। আগামী ১৯শে জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার মুকুটের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। লিওনেল মেসিদের টানা দ্বিতীয় বিশ্বকাপ অথবা স্প্যানিশদের দ্বিতীয় শিরোপা জয়ের এই ঐতিহাসিক মুহূর্তটি মাঠে বসে দেখার উন্মাদনা এখন আকাশছোঁয়া। তবে এই মহোৎসবের অংশ হতে ফুটবলপ্রেমীদের পকেট থেকে যে পরিমাণ টাকা খসাতে হচ্ছে, তা মার্কিন ক্রীড়া ইতিহাসের আগের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। টিকিটের গড় মূল্য এখন দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার ৩২৭ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকার সমান!

টিকিট বিক্রয়কারী জনপ্রিয় প্রতিষ্ঠান টিকপিক-এর সর্বশেষ তথ্যমতে, স্টেডিয়ামে ঢুকে খেলা দেখার জন্য সবচেয়ে সস্তা বা সর্বনিম্ন যে টিকিটটি রয়েছে, তার মূল্যই এখন ৭ হাজার ৪০০ ডলারের উপরে (৯ লাখ টাকার বেশি)। সেকেন্ডারি মার্কেটের অন্যান্য নামী প্ল্যাটফর্ম যেমন স্টাবহাব, সিটগিক বা গেমটাইম-এ এই ন্যূনতম টিকিটের মূল্য ৭ হাজার ৩০০ থেকে ৮ হাজার ডলারের মধ্যে ওঠানামা করছে। যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে এর আগে সবচেয়ে দামি টিকিট বিক্রি হয় ২০২৪ সালের সুপার বোলে, যার গড় মূল্য ছিল ৯ হাজার ৪১১ ডলার। কিন্তু এবারের বিশ্বকাপ ফাইনালে মেসি ম্যাজিক আর স্প্যানিশ ফুটবলের নান্দনিকতা সেই রেকর্ডকে বহু পেছনে ফেলে দিয়েছে।

টিকপিক-এর ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব গ্রোথ ম্যাট ফেরেল মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে-কে এই অবিশ্বাস্য উন্মাদনা সম্পর্কে বলেন, এটি আসলে বৈশ্বিক ক্রীড়া আসরের এমন এক চূড়া, যাকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা একটি মুহূর্ত বলা চলে। যেকোনো বিশ্বকাপ ফাইনালই মানুষের আগ্রহের কেন্দ্রে থাকে। তবে মেসি বনাম স্পেনের এই ব্লকবাস্টার লড়াই উন্মাদনাকে এমন এক জায়গায় নিয়ে গেছে, যা আমরা আগে কখনো কল্পনাও করিনি।

ফেরেল আরও জানান, সেমিফাইনালের আগেও টিকিট পাওয়ার সর্বনিম্ন মূল্য ৬ হাজার ডলারের কাছাকাছি ছিল। তবে আর্জেন্টিনা ও স্পেন ফাইনাল নিশ্চিত করার পরপরই টিকিটের দাম এক লাফে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যায়। যুক্তরাষ্ট্রের ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়া সকার ফিভার এবং দুই পরাশক্তির দর্শকদের স্টেডিয়াম দখলের তীব্র আকাঙ্ক্ষাই এই অবিশ্বাস্য মূল্যবৃদ্ধির মূল কারণ। ফাইনাল ম্যাচের আর সামান্য সময় বাকি থাকায় টিকিটের এই দাম কোনোভাবেই কমার সম্ভাবনা নেই। ইতিহাসের সাক্ষী হতে চাইলে কোটি টাকার এই রাজকীয় খরচ করা ছাড়া ফুটবলপ্রেমীদের কাছে আর কোনো উপায় নেই।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad