Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-৭-২০২৬, সময়ঃ সকাল ০৯:২২
  • ১০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনালে রেফারির দায়িত্বে যুক্তরাষ্ট্রের ইসমাইল

ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনালে রেফারির দায়িত্বে যুক্তরাষ্ট্রের ইসমাইল

অনলাইন ডেস্ক ►

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ রেফারি ইসমাইল এলফাথ। বুধবার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। ৪৪ বছর বয়সী এলফাথ এবারের বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। সেগুলো হলো জাপান-নেদারল্যান্ডস, উরুগুয়ে-স্পেন এবং ব্রাজিল-নরওয়ে ম্যাচ। এই তিন ম্যাচে তিনি মোট ছয়টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছেন। লাল কার্ডটি দেখেছিলেন উরুগুয়ের আগুস্তিন কানোবিও।

এই ম্যাচে এলফাথকে সহায়তা করবেন তারই স্বদেশি সহকারী রেফারি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। এর আগে প্রথম সেমিফাইনাল ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনার জন্য এল সালভাদরের রেফারি ইভান বার্তোনকে নিয়োগ দেওয়া হয়েছিল। ফলে দুই সেমিফাইনালেই উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চলের রেফারিরা দায়িত্ব পালন করবেন। ইংল্যান্ড ও আর্জেন্টিনা ২০০৫ সালের পর এবারই প্রথম একে অপরের মুখোমুখি হচ্ছে। আর বিশ্বকাপে দুই দলের শেষ দেখা হয়েছিল ২০০২ সালের আসরে।

দুই দেশের মধ্যকার অতীতের লড়াইগুলোও ছিল নানা বিতর্কে ভরা। ১৯৮৬ সালের বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘ঈশ্বরের হাত’ গোল এবং ১৯৯৮ সালের বিশ্বকাপে দিয়েগো সিমেওনের ওপর ফাউলের ঘটনায় ডেভিড বেকহ্যামের লাল কার্ড-দুই ম্যাচই ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা। এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনার যাত্রাপথে রেফারিং ও ভিডিও সহকারী রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার আইসা মান্দির ওপর ফাউল করেও লিওনেল মেসি লাল কার্ড এড়িয়ে যান, যা ব্যাপক আলোচনা সৃষ্টি করে। এছাড়া শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর মিশরের কোচ হোসাম হাসান অভিযোগ করেন, ভিডিও পর্যালোচনার মাধ্যমে তার দলের একটি গোল বাতিল করে তাদের প্রতি অবিচার করা হয়েছে।

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও ভিডিও পর্যালোচনার মাধ্যমে লিয়ান্দ্রো পারেদেসকে দেখানো কার্ড বাতিল করে সেটি সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলোর নামে দেওয়া হয়। পরে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad