Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ব্রিজের সংযোগ সড়কে বড় ধরণের ধস ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

ব্রিজের সংযোগ সড়কে বড় ধরণের ধস ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

সুন্দরগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জের মওলানা ভাসানী সেতুর চিলমারি এলাকায় আর্চ ব্রিজের সাথেই সংযোগ সড়কে বড় ধরণের ধসের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহন। যে কোনো মুহূর্তে সড়কটি ভেঙে যেতে পরে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। সড়কটি নির্মাণের দেড় বছরের মাথায় এ ধরনের গর্তের সৃষ্টি জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকের দাবি সড়কটি নির্মাণে অনিয়মের কারনে এটি হয়েছে। বৃষ্টির পানি নেমে যাওয়ার জন্য স্লোপ ড্রেন না থাকায় সড়কের অনেক স্থানে গর্তের সৃষ্টি হয়ে ধস নেমেছে।

স্থানীয় জরিফ মিয়া বলেন, টানা ভারী বর্ষণের কারনে আর্চ ব্রিজের সাথেই বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। মওলানা ভাসানী সেতুর দায়িত্বে নিয়োজিত কর্মীগণ তাৎক্ষনিক ভাবে বালুর বস্তা দিয়ে গর্তের আশপাশ বেঁধে দিয়েছে। বর্তমানে ঝুঁকি নিয়ে ওই স্থানটি দিয়ে পথচারী ও যানবাহন চলাচল করছেন। এখনো প্রতিদিন সেতু দেখতে আসছেন অসংখ্য দর্শনার্থী। দ্রুত এটি মেরামত না করা হলে যে কোনো সময়ে বড় ধরনের দূঘর্টনা ঘটতে পারে। 

হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলাম বলেন, মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে আর্চ ব্রিজের সাথেই এ ধরনের বিশাল গর্ত এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সড়কটি নির্মাণের দেড় বছরের মধ্যেই এ ধরণের ঘটনা কেউ আশা করেনি। কুড়িগ্রামের সাথে গাইবান্ধার যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়কে এই বিশাল গর্ত পথচারী, যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তিনি গর্তটি দ্রুত মেরামত করার দাবি জানিয়েছেন। 

এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী বলেন, টানা ভারী বর্ষণের কারনে এই গর্তের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে গর্তের আশপাশ ভাঙন রোধের জন্য বালুর বস্তা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে স্থায়ীভাবে সমাধানের ব্যবস্থা করা হবে। এছাড়া দূর্ঘটনা এড়ানোর জন্য ওই স্থানে লোক বসানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad