Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ২৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

গাইবান্ধায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা জেলায় নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৬ সালের এইচএসসি, ভোকেশনাল ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা অবধি ৩ ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। গাইবান্ধার সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ জেলার মোট ৫০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয়ের শিক্ষা ও আইসিটির অতিরিক্ত জেলা প্রশাসক রেদয়ানুল হালিম জানান, এইচএসসির ৩০টি কেন্দ্র, ভোকেশনাল ১৪টি কেন্দ্র ও আলিম এর ৬টি কেন্দ্রসহ মোট ৫০টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে ২২ হাজার ৭শ ৩৯ জন। এর মধ্যে এইচএসসিতে ১৬ হাজার ২শ ৭৬ জন, ভোকেশনাল ৪ হাজার ৮শ ৫৫ জন, আলিম-এ ১হাজার ৬শ ৮ জন। পরীক্ষার প্রথম দিনে গাইবান্ধা সদরসহ জেলার ৭ উপজেলায় অনুপস্থিত সংখ্যা ছিল এইচএসসিতে ৩শ ৩৬ জন, কারিগরিতে ৮৫ জন ও আলিম-এ ৯৫ জনসহ মোট ৫শ ১৬ জন।

যেকোনো বিশৃঙ্খলা এড়াতে প্রতিটি কেন্দ্রের ২শ হতে ৪শ গজের মধ্যে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছিল গাইবান্ধা জেলা প্রশাসন। এছাড়া কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারিও জোরদার করা হয়। অন্যদিকে এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে করার লক্ষ্যে নজরদারি রাখতে গাইবান্ধা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৬ আহবায়ক প্রফেসর উপাংশু বিশ্বাস, ট্যাগ অফিসার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সহকারী প্রকৌশলী গোলাম রব্বানী ও গাইবান্ধা সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার খাইরুল ইসলাম ও সাংবাদিক সঞ্জয় সাহাসহ অনেকে।

গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ ও এইচএসসি পরীক্ষা কেন্দ্র সচিব প্রফেসর মো: আব্দুর রশিদ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সরকার সুন্দর পদক্ষেপ গ্রহণ করেছে। আমার এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী রয়েছে ৫শ ৬০ জন। এর মধ্যে উপস্থিতি রয়েছে ৫শ ৫২ জন। অনুপস্থিত রয়েছে ৮ জন। পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আমার কর্মকর্তা কর্মচারীরা সবাই তৎপর।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad