Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২৩ ঘন্টা আগে
  • ১০ বার দেখা হয়েছে

ইরানের হুঁশিয়ারি শত্রুরা বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না

ইরানের হুঁশিয়ারি শত্রুরা বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না

অনলাইন ডেস্ক  ►

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালানোর মধ্যে নতুন ও কঠোর হুমকি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী স্পষ্ট করে জানিয়েছে-তাদের শত্রুরা বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না, এমনকি নিজেদের ঘরের ভেতরও নয়।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক সংঘাতে তাদের সর্বোচ্চ নেতা ও শীর্ষ কর্মকর্তাদের ক্ষয়ক্ষতি ইরানকে দুর্বল করেনি; বরং আরও শক্তিশালী করেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর বরাতে এ তথ্য জানানো হয়। আইআরজিসি জানায়, তারা লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না শত্রু পরাজিত হয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘শত্রুরা জেনে রাখুক, তাদের সুখের দিন শেষ। তারা বিশ্বের কোথাও আর নিরাপদ থাকবে না-এমনকি নিজেদের ঘরের ভেতরও নয়।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক কমান্ড ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া হামলায় অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এক বিবৃতিতে বলা হয়, ইরানের প্রাথমিক পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে নিখোঁজ দুই সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

উপসাগরীয় দেশ কুয়েতেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালনকালে দুই নৌসেনা সদস্য নিহত হয়েছেন বলে সেনাবাহিনী নিশ্চিত করেছে। তবে কীভাবে তারা নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সাম্প্রতিক দিনগুলোতে কুয়েত ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে।

অন্যদিকে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইরানের বন্দর আব্বাসের একটি সামরিক বন্দরে কয়েকটি নৌযান থেকে ঘন ধোঁয়া উড়ছে। জ্বলন্ত জাহাজগুলোর একটি ৭৫০ ফুটেরও বেশি দীর্ঘ, যা আগে তেলবাহী ট্যাংকার ছিল এবং পরে সেটিকে হেলিকপ্টার অবতরণ প্যাডসহ নৌযানে রূপান্তর করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad