Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

৪৬তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ পেলেন ১৪১৬ ক্যাডার

৪৬তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ পেলেন ১৪১৬ ক্যাডার

অনলাইন ডেস্ক ►
সরকার ৪৬তম বিসিএসে (বাংলাদেশ সিভিল সার্ভিস) সুপারিশপ্রাপ্তদের মধ্য হতে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। রবিবার (২৯ নভেম্বর) জনপ্রশাসন বিভাগের নবনিয়োগ শাখা থেকে ওই প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়োগপ্রাপ্তরা ৯ম গ্রেডে টাকা ৪৪,০০০-১,০৫,৯০০/ বেতনক্রম পাবেন। তবে, তাদেরকে ২ বছর শিক্ষানবীশকাল সফলভাবে সম্পন্ন করতে হবে। এছাড়া অন্যান্য শর্তাবলীর মধ্যে রয়েছে, দি গভর্মেন্ট সার্ভিস রুলস্ (কন্ডাক্ট) ১৯৭৯ অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ব্যক্তি নিজের ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন দখলে থাকা সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত একটি ঘোষণাপত্র তাকে চাকরিতে যোগদানের সময় সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে জমা দিতে হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ ৪০১ জন স্বাস্থ্য (সহকারি সার্জন) ক্যাডারে, স্বাস্থ্য (সহকারী ডেন্টাল সার্জন) ১৬ জন, প্রশাসন (সহকারী কমিশনার) ২৬৬ জন, পুলিশ (সহকারী পুলিশ সুপার) ৭৬ জন, পররাষ্ট্র (সহকারী সচিব) ৯ জন, নিরীক্ষা ও হিসাব (সহকারী মহা-হিসাবরক্ষক) ৪ জন, কর (সহকারী কর কমিশনার) ৩৮ জন, সড়ক ও জনপথ (সহকারী প্রকৌশলী-সিভিল) ৩৩) জন, পরিবার পরিকল্পনা (পরিবার পরিকল্পনা কর্মকর্তা-সাধারণ) ১৫ জন, আনসার (সহকারী পরিচালক/ সহকারী জেলা কমান্ড্যান্ট/ সমমান ১২ জন, বন (সহকারী বন সংরক্ষক) ৪ জন, ডাক (সহকারী পোস্টমাস্টার জেনারেল/সমমানের পদ) ৩ জন, তথ্য (সহকারী বার্তা নিয়ন্ত্রক) ৮ জন, তথ্য (সহকারী পরিচালক-অনুষ্ঠান) ১৩ জন, তথ্য (সহকারী বেতার প্রকৌশলী) ৩ জন, তথ্য (সহকারী পরিচালক/তথ্য অফিসার/গবেষণা কর্মকর্তা/সমমানের পদ ৯ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারী) ৬ জন, সমবায় (সহকারী নিবন্ধক) ৭ জন, খাদ্য (সহকারী খাদ্য নিয়ন্ত্রক/সমমানের পদ) ২ জন, পশুসম্পদ (ভেটেরিনারি সার্জন/সায়েন্টিফিক অফিসার/লেকচারার অব ভেটেরিনারী ট্রেনিং ইনস্টিটিউট অথবা লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট ইন ভেটেরিনারী সাবজেক্টস/স্টোর অফিসার/সমমানের পদ ৫৯ জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক (সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট) ১ জন, রেলওয়ে প্রকৌশল (সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী) ১ জন, সহকারী যন্ত্র প্রকৌশলী ২ জন, রেলওয়ে প্রকৌশল (সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী) ১ জন, জনস্বাস্থ্য প্রকৌশল (সহকারী প্রকৌশলী) ২ জন, খাদ্য (সহকারী রক্ষণ প্রকৌশলী/সমমানের পদ) ২ জন, পরিসংখ্যান (পরিসংখ্যান কর্মকর্তা) ৭ জন, কৃষি (বৈজ্ঞানিক কর্মকর্তা) ৪৯ জন, গণপূর্ত (সহকারী প্রকৌশলী-সিভিল) ৩৬ জন, মৎস্য (উপজেলা মৎস্য কর্মকর্তা) ২৪ জন, কৃষি (কৃষি সম্প্রসারণ কর্মকর্তা/ কীটতত্ত্ববিদ/প্রকাশনা অফিসার/ ইনস্ট্রাক্টর/ বীজ বিশ্লেষক/ নমুনা সংগ্রহ অফিসার/সমমানের পদ) ১১ জন, কৃষি (সহকারী পরিচালক/কৃষি বিপনন কর্মকর্তা) ৫ জন, পশুসম্পদ (সায়েন্টিফিক অফিসার/লেকচারার অব ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট অথবা লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট ইন এনিমাল হাজব্যান্ড্রি সাবজেক্টস/প্রাণিপুষ্টি কর্মকর্তা/ অফিসার ইনচার্জ/ (জু মিউজিয়াম)/জু-অফিসার/ পাবলিসিটি অফিসার/ এ্যানিমেল প্রোডাকশন অফিসার/ পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার/ এসিসটেন্ট পোল্ট্রি এক্সটেনশন অফিসার/ সমমানের পদ) ১৫ জন এবং গণপূর্ত (সহকারী প্রকৌশলী-ই/এম) ২৮ জন।

সাধারণ শিক্ষা ক্যাডারে সরকারি কলেজসমূহের জন্য প্রভাষক (বাংলা) ১২ জন, প্রভাষক (দর্শন) ২ জন, প্রভাষক (ইতিহাস) ১ জন, প্রভাষক (সমাজকল্যাণ) ৬ জন, প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) ৫ জন, প্রভাষক (রসায়ন) ১৯ জন, প্রভাষক (প্রাণিবিদ্যা) ১৫ জন, প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) ২২ জন, প্রভাষক (অর্থনীতি) ১২ জন, প্রভাষক (ইংরেজি) ১৭ জন, প্রভাষক (পদার্থবিদ্যা) ৯ জন, প্রভাষক (উদ্ভিদবিদ্যা) ১৮ জন, প্রভাষক (ভূগোল) ৭ জন, প্রভাষক (সমাজবিজ্ঞান) ৫ জন, প্রভাষক (হিসাববিজ্ঞান) ৩ জন, প্রভাষক (গণিত) ৪ জন, প্রভাষক (মার্কেটিং) ৫ জন, প্রভাষক (ইসলাম শিক্ষা) ৪ জন, প্রভাষক (ব্যবস্থাপনা) ৮ জন, প্রভাষক (ফিন্যান্স ও ব্যাংকিং) ৫ জন, প্রভাষক (মনোবিজ্ঞান) ১ জন, প্রভাষক (কৃষিবিজ্ঞান) ৩ জন, প্রভাষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) ৩৫ জন, প্রভাষক (পরিসংখ্যান) ৫ জন, গার্হস্থ্য অর্থনীতি ৩ জন, প্রভাষক (আরবী) ৩ জন, প্রভাষক (সংস্কৃত) ৫ জন, প্রভাষক (শিক্ষা) ১ জন ও প্রভাষক (মৃত্তিকা বিজ্ঞান) ১ জন।

আরও রয়েছে কারিগরি শিক্ষা ক্যাডারে ইন্সট্রাক্টর (টেক/সিভিল) ৭ (সাত) জন, ইন্সট্রাক্টর (টেক/আর্কিটেকচার) ১ জন ও ইন্সট্রাক্টর (টেক/সিরামিক) ১জন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad