Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৩১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

হঠাৎ চাঁদের মাথায় তারা কেন.?

হঠাৎ চাঁদের মাথায় তারা কেন.?

নিজস্ব প্রতিনিধি
সন্ধ্যার আকাশে চাঁদের একেবারে পাশে উজ্জ্বল আলো ছড়িয়ে দেখা মিলেছে শুক্র গ্রহের। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ ও শুক্র গ্রহের এই মনোমুগ্ধকর দৃশ্য নজর কেড়েছে স্থানীয়দের। অনেকেই খালি চোখে দৃশ্যটি উপভোগ করার পাশাপাশি মোবাইল ফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ঘটনাটি ‘মুন-ভেনাস কনজাংশন’ নামে পরিচিত। চাঁদের পাশে জ্বলজ্বল করতে দেখা গেলেও এটি কোনো নক্ষত্র নয়; এটি সৌরজগতের অন্যতম উজ্জ্বল গ্রহ শুক্র (Venus)। সন্ধ্যার আকাশে অত্যন্ত উজ্জ্বলভাবে দেখা যায় বলে শুক্রকে সাধারণভাবে ‘সন্ধ্যাতারা’ নামেও ডাকা হয়।

আজ চাঁদকে আকাশে দেখা যাচ্ছে সরু বাঁকা আকৃতিতে। তার কাছেই অত্যন্ত উজ্জ্বল অবস্থানে রয়েছে শুক্র গ্রহ। সূর্যাস্তের পর পশ্চিম থেকে পশ্চিম-দক্ষিণ আকাশের দিকে তাকালে মেঘমুক্ত পরিবেশে এ দৃশ্য খালি চোখেই দেখা যাচ্ছে। বিশ্বের কিছু অঞ্চলে (যেমন এশিয়া ও ইউরোপের কিছু অংশ)

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, চাঁদ ও শুক্রের আপাত কাছাকাছি অবস্থান মূলত পৃথিবী থেকে দেখার দৃষ্টিকোণের কারণে তৈরি হয়। বিশ্বের কিছু অঞ্চলে এ সময় চাঁদ শুক্রের সামনে দিয়ে অতিক্রম করায় শুক্র কিছু সময়ের জন্য চাঁদের আড়ালে চলে যেতে পারে। জ্যোতির্বিজ্ঞানে এ ঘটনাকে ‘লুনা বলে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad