Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৩ মিনিট আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক ►
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের ওপর নির্ভর না করে এককভাবে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে দেশ পরিচালনা করছে। সরকারকে পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে হলে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হবে। গতকাল শুক্রবার সকালে গাইবান্ধা জেলা পরিষদের সম্মেলনকক্ষে এনসিপির জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে। তবে এভাবে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। ক্ষমতায় থাকতে হলে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জনগণের রায় উপেক্ষা করে ক্ষমতায় থাকা যায় না। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী শপথ না নিয়ে বিএনপি সরকার গণঅভ্যুত্থান ও গণভোটের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে। অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও এভাবে জোরপূর্বক ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি। নাহিদ ইসলাম বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশগ্রহণ করবে। এ জন্য দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এনসিপির দেশব্যাপী ধারাবাহিক আঞ্চলিক সমন্বয় সভার অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। এতে দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এনসিপির জেলা আহবায়ক এস এম খাদেমুল ইসলাম খুদির সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাহাদ ইবনে শহীদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পণ এবং সহসাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন। সভায় স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি ও করণীয় বিষয়ে নেতা-কর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad