Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সৌদির ৪ শহরে সতর্কতা জারি, হুতিদের হামলা অব্যাহত

সৌদির ৪ শহরে সতর্কতা জারি, হুতিদের হামলা অব্যাহত

অনলাইন ডেস্ক ►
সৌদি আরবের চারটি শহরে সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। শহরগুলো হলো নাজরান, খামিস মুশাইত, জাজান ও আবহা। পরে খামিস মুশাইত ও আবহা শহরের জন্য আবারও সতর্কতা জারি করা হয়। তবে কিছু সময় পর এসব সতর্কতা তুলে নেওয়া হয়।

এদিকে ইয়েমেনের সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ এলাকা এবং দেশটির উত্তরাঞ্চলের বড় একটি অংশ হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। গত জুলাইয়ে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে হুতিরা। এরপর থেকে তারা সৌদি আরবের দিকে হামলা চালিয়ে আসছে।

হুতিদের এসব হামলার লক্ষ্য ছিল লোহিত সাগরে চলাচলকারী সৌদি জাহাজ। হামলার কারণে ওই অঞ্চলে সৌদি জাহাজ চলাচল নিয়ে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad