Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-৫-২০২৪, সময়ঃ বিকাল ০৫:১৯
  • ৪৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সাঘাটায় উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

সাঘাটায় উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি►

গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

উপজেলার বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আজ বৃহস্পতিবার (২ মে) চারদিন ব্যাপী এ প্রশিক্ষণ শেষ হয়। 

এতে সহকারী প্রিজাইডিং অফিসার ৭২৭ জন এবং ১ হাজার ৪৫৪ জন পুলিং অফিসার অংশগ্রহণ করেন। 

প্রশিক্ষণে ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সোবহান, সাদুল্ল্যাপুর, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জের নির্বাচন কর্মকর্তারাও প্রশিক্ষণ প্রদান করেন। 

সাঘাটা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা ওয়াজেদ আলী বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন দপ্তরের সদস্যরা নির্বাচন পর্যবেক্ষনে থাকবেন। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad