Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে নবান্ন উৎসব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে নবান্ন উৎসব

রাবি প্রতিবেদক►

গ্রামবাংলার ঐতিহ্যকে তুলে ধরতে সোমবারপহেলা অগ্রহায়ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনচত্বরে এই উৎসবের আয়োজনকরে এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশনবিভাগ। এবারের আয়োজনে ছিল পিঠা উৎসব, সাংস্কৃতিক পরিবেশনা, নবান্ন শোভাযাত্রা ইত্যাদি। 

এদিন সকাল ৯টায় কৃষি অনুষদ ভবনের সামনের চত্বরে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও কৃষিঅনুষদের অধিকর্তা প্রফেসর মো. আরিফুর রহমান।তাঁরা নবান্ন পিঠা উৎসবের স্টলগুলিপরিদর্শন করেন। পিঠা উৎসবে ছিল বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের প্রায় শতাধিক পিঠা-পুলি। এরপর শিক্ষার্থীদের একটি সাংস্কৃতিক পরিবেশনা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এগ্রোনোমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সভাপতি প্রফেসর মো. মাহমুদুল হাসান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

নবান্ন উৎসব উদ্বোধন করে অতিথিবৃন্দ বলেন, বাঙালির ইতিহাস ও গ্রামীণ ঐতিহ্যতুলে ধরতে কৃষি অনুষদকাজ করে যাচ্ছে। তারই অংশ এই নবান্ন উৎসব।আমাদের দায়িত্ব হলো, ইতিহাস-ঐতিহ্যকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা।যদি আমরা তাতে ব্যর্থহই তাহলে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে গ্রাম-বাংলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কেজানা থেকে বঞ্চিত করবো। 

নবান্নউৎসব উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন ফিশারীজ অনুষদের অধিকর্তা প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান মন্ডল, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ কৃষি অনুষদভুক্ত ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad