Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-৪-২০২৩, সময়ঃ বিকাল ০৫:০৫
  • ৯০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধায় ২৮৫ গ্রাম হেরোইন রাখার অপরাধে আবদুল মালেক (৩৭) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রবিরার (১০ এপ্রিল) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুনতাসির আহমেদ এ রায় ঘোষণা করেন।

আব্দুল মালেক গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিন ধানঘড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

মামলা সুত্রে জানা গেছে,  ২০২১ সালের ১৭ মার্চ রাত সোয়া এগারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার সুন্দরজাহান মোড় এলাকায় হেরোইন বিক্রির সময় আব্দুল মালেককে পুলিশ গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা।  এ ঘটনায় পরদিন গাইবান্ধা সদর থানা পুলিশের সহকারি পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

রাষ্টপক্ষের আইনজীবি (পিপি) এ্যাডভোকেট মো. ফারুক আহমেদ প্রিন্স বলেন, 'এ মামলায় দীর্ঘ শুনানী শেষে আসামির অপরাধ প্রমাণিত হয়েছে। পরে বিচারক আসামি আব্দুল মালেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে রায় ঘোষণা করেন। আদালতের এই রায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা পালন করবে। এই রায়ে আমি সন্তুষ্ট। রায় শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। 

আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন বলেন, 'আদালতের এই রায়ে আইনজীবী হিসেবে আমি অসন্তুষ্ট। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথাও জানান তিনি'।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad