Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-১-২০২৫, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৬
  • ৯৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালিত

গাইবান্ধায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক►

‘জীবাশ্ম জ্বালানীকে না বলুন, ক্লিন এনার্জি : টেকসই ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যে গাইবান্ধায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালন করা হয়েছে। 

এ উপলক্ষে আজ (রবিবার, ২৬ জানুয়ারি) বিকেলে শহরের কাচারী বাজারে ডিবি রোডে মানববন্ধনের আয়োজন করা হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) গাইবান্ধা’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-সহ বিভিন্ন পরিবেশ ও সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতসহ নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে অঙ্গীকারবদ্ধ হলেও বাংলাদেশ এখনও আমদানী নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতি নির্ভরশীল। সরকারের বিভিন্ন পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিভিন্ন লক্ষ্যমাত্রা প্রণীত হওয়ায় নীতি পরিকল্পনা প্রণয়নে অসঙ্গতি ও অস্পষ্টতা এবং বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয়হীনতার চিত্র পাওয়া গিয়েছে। টিআইবির গবেষণাসহ নির্ভরযোগ্য বিভিন্ন তথ্য ও বিশ্লেষণমতে বিদ্যুৎ ও জ্বালানির মতো জাতীয় গুরুত্বপূর্ণ ও কৌশলগত অগ্রাধিকার খাতে বিবিধ অসঙ্গতি, সুশাসনের ঘাটতি, অনিয়ম এবং দুর্নীতি বিদ্যমান। এসব বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

সনাকের পরিবেশ উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আনিস মোস্তফা তোতনের সভাপতিত্বে এবং ইয়েস দলনেতা জান্নাতুল ফেরদৌসী জেমির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সনাক সদস্য অধ্যাপক মাজহার উল মান্নান, জহুলুল কাইয়ুম, অঞ্জলী রানী দেবী, শাহজাদী হাবিবা সুলতানা প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad