Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ঐতিহসিক সুজা মসজিদ ও ঘোড়াঘাট দূর্গ পরিদর্শনে দুই মন্ত্রী

ঐতিহসিক সুজা মসজিদ ও ঘোড়াঘাট দূর্গ পরিদর্শনে দুই মন্ত্রী

ঘোড়াঘাট প্রতিনিধি ►
দিনাজপুরের ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও মোঘল আমলের ঐতিহ্যবাহী সুজা মসজিদ পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে তাঁরা ঘোড়াঘাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রাচীন মোঘল আমলের দুর্গটি পরিদর্শন করেন। পরে তাঁরা ঘোড়াঘাট উপজেলার ৪ নং ইউনিয়নে অবস্থিত প্রায় ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক সুজা মসজিদ পরিদর্শনে যান।

পরিদর্শনকালে ঐতিহ্যবাহী এই নিদর্শনগুলো সংরক্ষণের বিষয়ে সরকারের দৃঢ় প্রতিশ্রতির কথা জানান দুই মন্ত্রী। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা সুজা মসজিদ ও ঘোড়াঘাটের দুর্গ দ্রত সংরক্ষণ ও সংস্কারের ব্যবস্থা নেব। এলাকার মানুষসহ দেশের নতুন প্রজন্ম যাতে সঠিক ইতিহাস ও ঐতিহ্য জানতে পারে, সে পদক্ষেপ দ্রত গ্রহণ করা হবে।
এ সময় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম জানান, ঘোড়াঘাটের দুর্গ ও সুজা মসজিদের ঐতিহ্য রক্ষায় দ্রত সংস্কারকাজ শুরু করা হবে।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জিদান আল মুসা, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার মিলন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad