
অনলাইন ডেস্ক ►
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। হিজবুল্লাহর সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো এই হামলাকে ইসরায়েল তাদের উত্তরাঞ্চলীয় নিরাপত্তার জন্য জরুরি বলে দাবি করেছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে যে, হামলা বন্ধ না হলে তারা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসতে পারে। অন্যদিকে, জাতিসংঘ ও রেড ক্রস এই প্রাণহানির ঘটনায় তীব্র উদ্বেগ ও নিন্দা জানিয়েছে।