Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৩ বার দেখা হয়েছে

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সন্ধ্যা ৬-৭টার মধ্যে বাংলাদেশ টেলিভিশন এই ভাষণ সম্প্রচার করবে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তাদের ভাষণও বিটিভিতে সম্প্রচার করা হবে।

জানা গেছে, বিএনপি চেয়ারম্যানের ভাষণ সন্ধ্যা ৭-৮টা, ও মামুনুল হকের ভাষণ ৬টা-৭টার মধ্যে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এর আগে গত রবিবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণ বিটিভিতে সম্প্রচার করা হয়। এদিন সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ এবং এর আগে সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের ভাষণ সম্প্রচার করে বিটিভি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad