Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সৈয়দপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

সৈয়দপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:►
নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় ১৩ জন সংবাদ কর্মীকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত  প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাবেক এমপি ও বিএনপি নেতা শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর শফিকুল ইসলাম, সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম, শহর আমীর শরফুদ্দীন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী। 
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রেসক্লাবের আহ্বায়ক ও সাপ্তাহিক জনসমস্যা সম্পাদক শওকত হায়াত শাহ এবং সদস্য সচিব ও সাপ্তাহিক মানব সমস্যা সম্পাদক নজরুল ইসলাম। আহ্বায়ক শওকত হায়াত শাহ স্বাগত বক্তব্য রাখেন এবং প্রেসক্লাবের ইন্তেকালকারী ১০ জন সদস্যের শোক প্রস্তাব দেন ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে প্রধান অতিথি এমপি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম তাদের রুহের মাগফেরাত কামনা করে দেয়া মোনাজাত পরিচালনা করেন। 
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক, সাবেক সভাপতি ও দৈনিক আলাপন সম্পাদক আমিনুল হক, সাবেক সহ সভাপতি ও দৈনিক খবরপত্র প্রতিনিধি আনোয়ার প্রামাণিক, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক আমার দেশ প্রতিনিধি সাহাবাজ উদ্দিন সবুজ, দৈনিক জনতা প্রতিনিধি শাহজাহান আলী মনন। 
সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সময় টিভির স্টাফ রিপোর্টার ও সাবেক সভাপতি সাকির হোসেন বাদল, দৈনিক মানব জমিন প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক এম এ করিম মিস্টার, সাপ্তাহিক নীলফামারী চিত্র সম্পাদক আলহাজ্ব মকসুদ আলম, দৈনিক প্রথম আলো প্রতিনিধি এম আর আলম ঝন্টু, দৈনিক নীলফামারী বার্তা প্রতিনিধি এম ওমর ফারুক, যমুনা টিভি প্রতিনিধি আমিরুল হক, নাগরিক টিভি প্রতিনিধি সাদিকুল ইসলাম, দৈনিক আমাদের সময় প্রতিনিধি গোপাল চন্দ্র রায়, দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি ওবায়দুল ইসলাম মিয়া, দৈনিক দিনকাল প্রতিনিধি মিজানুর রহমান মিলন, দ্যা নিউ নেশন প্রতিনিধি মেহেরুন নেসা, দৈনিক সংবাদ প্রতিনিধি কাজী জাহিদ, দৈনিক উত্তরবাংলা প্রতিনিধি আখতারুল ইসলাম মৃধা, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি এম এ মোমেন, সাপ্তাহিক সাফ জবাবের আকমল সরকার রাজু ও সাপ্তাহিক দাগের আলমগীর সরকার, দৈনিক বাংলা বাজার পত্রিকা প্রতিনিধি হিরা শর্মা। 
সভায় নতুন সদস্য হতে আগ্রহী  আবেদনকারীদের মধ্যে ১৩ জনকে সদস্য পদ দেওয়া হয়। তারা হলেন, সাপ্তাহিক সাফ জবাব সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব শওকত চৌধুরী, বাংলাদেশ বেতার প্রতিনিধি সাব্বির আহমেদ সাবের, দৈনিক জনতা প্রতিনিধি শাহজাহান আলী মনন,  দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি জহুরুল ইসলাম খোকন, দৈনিক আমার দেশ প্রতিনিধি সাহাবাজ উদ্দিন সবুজ, অনলাইন নিউজ পোর্টাল এপিএন নিউজ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, দৈনিক আগামীর সময় প্রতিনিধি মমিনুর আজাদ, দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি শাহীদুল সরকার দুলাল, দৈনিক মানবাধিকার প্রতিদিন প্রতিনিধি মো. ফিরোজ, দৈনিক নববানী প্রতিনিধি খালেকুল ইসলাম, কিউ টিভি প্রতিনিধি আব্দুল্লাহ মুকিত দুলাল, ডেইলি বাংলা পোস্ট প্রতিনিধি তৌসিফ রেজা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad