Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩০ মিনিট আগে
  • ৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার ব্যারেটো, কে এই সুন্দরী?

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার ব্যারেটো, কে এই সুন্দরী?

অনলাইন ডেস্ক ►

৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সান হুয়ানে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে ১১৫ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার স্বীকৃতি পান তিনি। মোট ১১৬ জন প্রতিযোগী অংশ নেন এবারের আসরে। নিজ দেশের মাটিতে এই জয় পুয়ের্তো রিকোর জন্য বিশেষ অর্জন। দেশটির হয়ে এর আগে ২০০১ সালে ডেনিস কুইনোনেস স্বাগতিক প্রতিনিধি হিসেবে মিস ইউনিভার্স হয়েছিলেন।

চূড়ান্ত পাঁচে ব্যারেটোর সঙ্গে ছিলেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস, ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি ও নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন। নুনিয়েজ প্রথম, ভেগাস দ্বিতীয়, বিয়া তৃতীয় এবং ওয়াডিংটন চতুর্থ রানারআপ হয়েছেন।

২৭ বছর বয়সী ব্যারেটোর পেশাগত জীবন সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চের বাইরেও বিস্তৃত। মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রির পাশাপাশি মনোবিজ্ঞান ও সামাজিক কাজে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর। তিনি প্রতিরোধমূলক কর্মসূচি নিয়ে কাজ করেছেন এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত একটি পারিবারিক সহায়তা কর্মসূচিতেও কাজ করেছেন। সেখানে পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকারদের সহায়তা করেছেন বলে জানিয়েছে এএস ইউএসএ।

জাতীয় পর্যায়ে মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো ২০২৬ খেতাব জয়ের পর আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেন ব্যারেটো। তাঁর এই জয়ে পুয়ের্তো রিকোর মিস ইউনিভার্স শিরোপার সংখ্যা দাঁড়াল ছয়ে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad