Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গাপূজা

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গাপূজা

অনলাইন ডেস্ক ►

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। আগামী বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব।  

মহাষষ্ঠীতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে শুরু হবে পূজা-অর্চনা। ধূপ-ধুনুচি, পঞ্চপ্রদীপ, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকের বাদ্যে দেবীকে বরণ করে নেবেন ভক্তরা।  

সনাতন ধর্মীয় বিশ্বাস ও পঞ্জিকা অনুযায়ী, এ বছর দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে আসবেন এবং বিজয়া দশমীতে নৌকায় চড়ে স্বর্গলোকে ফিরে যাবেন। ভক্তদের বিশ্বাস, দেবী দুর্গার আগমন ও গমন বিশেষ তাৎপর্য বহন করে।  

দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকার মন্দির ও পূজামণ্ডপ সাজানো হয়েছে প্রতিমার সাজসজ্জা ও বর্ণিল আলোকসজ্জায়। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে উৎসবমুখর হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। পূজাকে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুতি নিয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা প্রায় দেড় হাজার বেশি। অন্যদিকে, ঢাকা মহানগরে ২৫৮টি মন্দির ও মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।  

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসবের পর মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad