Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ফেরি-বাল্কহেডের সংঘর্ষে নিহত শিশু, আহত ২

ফেরি-বাল্কহেডের সংঘর্ষে নিহত শিশু, আহত ২

অনলাইন ডেস্ক ►
শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটের পদ্মা নদীর বেড়াচাক্কি চ্যানেলে ফেরি-বাল্কহেডের সংঘর্ষে তরিকুল ইসলাম নামে এক শিশু (১১) নিহত হয়েছে ও আহত হয়েছে আরো দুই শিশু। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাকলি নামের এক ফেরি চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে আসে।

মেঘনা নদীর মূল অংশ পেরিয়ে সকাল ৯টার দিকে শরীয়তপুরের বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন দিক থেকে একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় ফেরিতে থাকা একটি বাসের বডির সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই শিশু তরিকুলের মৃত্যু হয়। সংঘর্ষে আরো দুজন আহত হয়। এদিকে, সংঘর্ষের পর বাল্কহেডটি আটক করেছে নৌ পুলিশ।

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, ফেরিটি চ্যানেলে প্রবেশের মুহূর্তে পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ্তে এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে তার মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad